Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Goa : গোয়া-মুম্বই হাইওয়েতে ট্রাক ও মারুতি ভ্যানের সংঘর্ষে মৃত ৯, প্রাণে বাঁচল একটি শিশু

9 people died in road accident
9 people died in road accident

 

মুম্বই, ১৯ জানুয়ারি : মহারাষ্ট্রের রাইগড় জেলায় গোয়া-মুম্বই হাইওয়েতে ট্রাক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছে একটি শিশু। বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাইগড় জেলার রেপোলি এলাকায় গোয়া-মুম্বই হাইওয়ের ওপর।

রাইগড় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রেপোলি এলাকায় গোয়া-মুম্বই হাইওয়ের ওপর একটি ট্রাক ও মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের ও একটি শিশু আহত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও একটি শিশু। মুখোমুখি সংঘর্ষের জেরে মারুতি ভ্যানের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…