Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Jammu and Kashmir:জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবালে সন্ত্রাসবাদী হামলায় নিহত ৭ জন

7 people were killed in a terrorist attack in Jammu and Kashmir's Ganderbal
7 people were killed in a terrorist attack in Jammu and Kashmir's Ganderbal

 

শ্রীনগর, ২১ অক্টোবর : রবিবার রাতে জম্মু ও কাশ্মীরের গাণ্ডেরবাল জেলার গগনগীর এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়। এই হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের সবাইকে শ্রীনগর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। বাকিরা শ্রমিক।

জানা যাচ্ছে, ওই এলাকায় টানেল নির্মাণের কাজ চলছিল। সেইসময়ই এই সন্ত্রাসবাদী হামলা হয়। হামলার পরপরই জওয়ানরা পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছন কাশ্মীরের আইজি। উল্লেখ্য, যে এলাকায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেটি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর গাণ্ডেরবাল বিধানসভা কেন্দ্রে পড়ে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


You might also like!