Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

Patna:পাটনায় অটো-রিক্সায় ধাক্কা ট্রাকের; মৃত্যু ৭ জনের, আহত ৫

Truck hits auto-rickshaw in Patna;
Truck hits auto-rickshaw in Patna;

 

পাটনা, ২৪ ফেব্রুয়ারি: পাটনায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও কমবেশি আহত হয়েছেন ৫ জন। রবিবার রাতে পাটনার নূরা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে। রবিবার রাতে পাটনা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মসাউধি-নৌবতপুর সড়কের ওপর নূর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাত তখন ৯.৩০ মিনিট হবে, একটি ট্রাক ধাক্কা মারে অটো-রিক্সায়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, অটোটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে অটোর ওপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলে ব্যাপক হৈচৈ পড়ে যায়। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। অটো-রিক্সায় প্রায় এক ডজন মানুষ ছিলেন, যারা শ্রমিক হিসেবে কাজ করে বাড়ি ফিরছিলেন।

You might also like!