
নয়াদিল্লি, ৮ জানুয়ারি : রবিবার উত্তর ভারতের অনেক রাজ্যে তীব্র কুয়াশার কারণে ৩৩৫টি ট্রেন দেরিতে চলছে এবং দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় ৮৮টি ট্রেনকে বাতিল করা হয়েছে বলে রেল মন্ত্রক জানিয়েছে।
রেলপথ মন্ত্রকের মতে, ১৫২টি ট্রেন ঘন কুয়াশার কারণে চলাচলে প্রভাব পড়ায় ৮৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ৩১টি ট্রেনের যাত্রাপথ ঘুড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতের আবহাওয়া দফতরের মতে, উত্তর ভারতের বেশিরভাগ অংশে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশের অনেক অংশে এবং জম্মু বিভাগ এবং উত্তর-পশ্চিম রাজস্থানের বিচ্ছিন্ন এলাকায় খুব ঘন কুয়াশা দেখা গেছে। এছাড়াও, পূর্ব উত্তর প্রদেশ, বিহার এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন এলাকায় ঘন কুয়াশা এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ এবং ত্রিপুরার বিচ্ছিন্ন কয়েকটি এলাকায় মাঝারি কুয়াশায় আকাশ ঢেকে যায়।
গাঙ্গেয় সমভূমিতে পৃষ্ঠের কাছাকাছি বিরাজমান হালকা বাতাস এবং উচ্চ আর্দ্রতা অব্যাহত থাকার কারণে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের উপর রাত ও সকালের সময় অনেক অংশে ঘন থেকে খুব ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
