Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

2 months ago

Rajasthan bus accident: রাজস্থানের সিকারে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৩, আহত ২৮ জন

Rajasthan Sikar bus accident
Rajasthan Sikar bus accident

 

সিকার, ১০ ডিসেম্বর : রাজস্থানের সিকার জেলায় স্লিপার বাস এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর-বিকানের জাতীয় সড়কের ওপর ফতেহপুরের কাছে। ফতেহপুরে স্টেশন হাউস অফিসার মহেন্দ্র কুমার বুধবার সকালে বলেন, স্লিপার বাসে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিলেন। তাঁরা বৈষ্ণোদেবী থেকে ফিরেছিলেন এবং খাটু শ্যামজির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মহেন্দ্র কুমার আরও বলেন, "মঙ্গলবার গভীর রাত ১১টা নাগাদ জয়পুর-বিকানের জাতীয় সড়কের ওপর ফতেহপুরের কাছে একটি স্লিপার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।" মামলা রুজু করে দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

You might also like!