Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

Cooking

3 years ago

Special Recipe: রেস্তোরাঁর মতই হবে স্বাদ, বাড়িতে সহজ উপায়ে বানান আমেরিকান কর্নফ্রাই'

'American Cornfries
'American Cornfries

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কর্ন বা ভুট্টা দীর্ঘদিন পশুখাদ্য হিসাবেই ব্যবহার হয়েছে। কিন্তু গত ২০/২৫ বছর ধরে মানুষ নিয়মিত কর্নের ভক্ত হয়ে উঠেছে। এর প্রধান কারণ ফ্যাটফ্রি কর্ন মানুষের শরীরের খুব উপযোগী। আমেরিকা যুক্তরাষ্ট্রে কর্নের নানা রেসিপির মধ্যে অন্যতম একটি রেসিপি হলো - 'কর্নফ্রাই'। 

  উপকরণ - 

 *২৫০ গ্রাম বেবি কর্ন

 *৪টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার

 *২টেবিল চামচ ময়দা

* ৪টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো

 *১টা পেঁয়াজ

* ১/২টেবিল চামচ রসুন আর আদা কুচি

* ৩টা কাঁচা লঙ্কা

*২টেবিল চামচ টমেটো সস

*১টেবিল চামচ চিলি সস

*১/২ চা চামচ সোয়া সস

*১/৪টেবিল চামচ ভিনিগার

* স্বাদ মত নুন ও তেল

প্রণালী - 

  কর্নফ্রাই রান্না খুবই সহজ। উপকরণ সব জোগাড় হয়ে সামান্য সময়ের মধ্যে 'কর্নফ্রাই' রান্না শেষ করা যায়।

প্রথম পর্ব -

বেবি কর্ন একটু সেদ্ধ করে ছেঁকে নিতে হবে। এবার বেবিকর্ন মধ্যে কর্নফ্লাওয়ার,মসলা, পাতিলেবুর রস সামান্য জল দিয়ে মেখে নিতে হবে।

দ্বিতীয় পর্ব -

এবার করাতে তেল গরম করে মাখানো বেবিকর্ন টা ভেজে নিতে হবে।

তৃতীয় পর্ব -

এবার অল্প তেল এর মধ্যে আদা কুচি,রসুন কুচি,পেঁয়াজের ডাইস একটু নাড়াচাড়া করে সব সস গুলো দিয়ে দিতে হবে । বেবি কর্ন দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।

You might also like!