Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Mixed Vegetable Soup:সন্ধ্যেতে চুমুক দিন এক বাটি মিক্সড ভেজিটেবিল স্যুপে

Mixed Vegetable Soup
Mixed Vegetable Soup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্বাস্থ্যকর ও পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করার চেয়ে ভালো আর কী হতে পারে ? এই ক্ষেত্রে মিক্সড ভেজ স্যুপ একটি দুর্দান্ত বিকল্প । এটি শুধু সুস্বাদুই নয় পুষ্টিগুণেও ভরপুর । শীত মরশুমে এটি আরও বেশি উপকারী ।

শরীরের জন্য প্রয়োজন হল পুষ্টি । আর শাকসবজির মধ্যে থাকে প্রচুর প্রোটিন । এই ঠান্ডায় সন্ধ্যে হোক বা সকালে গরম গরম স্যুপে চুমুক দিলে আক কি চাই ৷ তাই খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন মিক্সড ভেজিটেবল স্যুপ ৷ কীভাবে বানাবেন এই স্বাস্থ্যকর স্যুপ রইল রেসিপি ৷

উপকরণ:

2 টেবিল চামচ তেল

1 চা চামচ জিরে

আদা কুচি

1টি পেঁয়াজ কুচি করে কাটা

হাফ কাপ লাউ কুচি করে কাটা

2 টি গাজর কুচি করা

1 কাপ মটরশুঁটি

1 কাপ ফুলকপি

1টি টমেটো কুচি

4 কাপ জল

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো

স্বাদ অনুযায়ী নুন

কুচি করে কাটা ধনেপাতা

লেবুর রস (স্বাদ অনুযায়ী)

পদ্ধতি:

মিক্সড ভেজিটেবল স্যুপ তৈরি করতে প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে জিরে দিন । জিরে সামান্য ভাজা হয়ে গেলে, গ্রেট করা আদা ও কুচি করে কাটা পেঁয়াজ যোগ করুন এবং সোনালি হওয়া পর্যন্ত ভাজুন ।

এবার কুচি করে কাটা লাউ এবং গাজর যোগ করুন ৷ এটি 2-3 মিনিট ভাজুন । তারপর মটর, ফুলকপি এবং কাটা টমেটো যোগ করুন এবং ভালোভাবে মেশান । এরপর 4 কাপ জল দিয়ে ফুটতে দিন ৷ এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মেশান ।

তারপর ঢাকনা ঢেকে মাঝারি আঁচে 15-20 মিনিট বা সব সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন । গ্যাস বন্ধ করে স্যুপকে একটু ঠান্ডা হতে দিন । এরপর ভালো করে সব একসঙ্গে ম্যাশ করে নিন ৷ হালকা গরম করে গোলমরিচ ও বাটার দিয়ে দিন ৷ একটি পাত্রে প্রস্তুত স্যুপটি বের করে উপরে ধনেপাতা ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

You might also like!