Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

3 years ago

Baked Rasgolla :রসগোল্লার অন্য নাম ‘বেকড্ রসগোল্লা’, কী ভাবে বানাবেন?

'Baked Rasgolla'
'Baked Rasgolla'

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেকড রসগোল্লা বাঙালিদের কাছে বেশ রাজকীয় এক মিষ্টিষ শেষপাতে বেকড রসগোল্লা থাকলে খাওয়াটাই জমে যায়৷ তবে বেকড রসগোল্লা মানেই কিন্তু দাম দিয়ে কিনে খেতে হবে এমনটা নয়৷ বাড়িতেই বানান বেকড রসগোল্লা৷

উপকরণ

রসগোল্লা - ৮টি (অর্ধেক করে কাটা) পনির - ১ কাপ দুধ - ১/৪ কাপ চিনি - ২ ১/২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার - ১ চা চামচ (২ চা চামচ জলে গোলা) এলাচ গুঁড়ো - ১ চুটকি

প্রণালী

রসগোল্লাগুলিকে জলে ১ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর ছেঁকে নিয়ে চিঁপে রস বের করে দিন। এই একইভাবে ৪-৫ বার করতে থাকুন। এতে রসগোল্লার রস বেরিয়ে যাবে। এবার রসগোল্লাগুলি আলাদা সরিয়ে রাখুন। পনির, দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, এলাচগুঁড়ো একসঙ্গে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। একটি বেকিং ডিসে রসগোল্লার কাটা দিক নিচের দিকে রেখে বসান। সবকটা রসগোলার টুকরো বসানো হয়ে গেলে উপর থেকে পনির ও দুধের মিশ্রণ ঢেলে দিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে ১০ মিনিট বেক করুন। তৈরি বেকড রসগোল্লা। কোড়ানো বাদাম দিয়ে পরিবেশন করতে পারেন। চাইলে মিল্ক মেডের ব্যবহারও করতে পারেন।


You might also like!