Breaking News
 
West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার Mamata Banerjee: আলিপুরে মমতার মেগা-শো! মনোনয়ন পেশের দিনেও পায়ে হেঁটে মিছিল, বিরোধীদের কড়া টক্কর সুপ্রিমোর SIR in Bengal: মতুয়া ভোটে থাবা! নিউটাউনে হাজার হাজার নাম কর্তন, ‘লাইনেই জবাব দেব’— হুঁশিয়ারি শাহের সেই নবীনের West Bengal Elections 2026: নন্দীগ্রাম কাণ্ডে দিল্লির হস্তক্ষেপ দাবি! সিইও-র শাস্তির দাবিতে কমিশনের দোরগোড়ায় তৃণমূল নেতৃত্ব Dilip Ghosh:‘ফটোশুট করে ভোট পাওয়া যাবে না’, খড়গপুরের সভায় নাম না করে কাকে তোপ দাগলেন দিলীপ ঘোষ?

 

Cooking

3 years ago

Mean Curry: গরম ভাতের সঙ্গে চেটেপুটে খান দুর্দান্ত স্বাদের কেরালিয়ান 'মিন কারি'

Mean Curry
Mean Curry

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেরালার মূল খাদ্য তালিকায় থাকে প্রচুর সামুদ্রিক মাছ। কিন্তু মিষ্টি জলের মাছের একাধিক রেসিপি কেরালাতে প্ৰচলিত। তারমধ্যে অন্যতম 'মিনকারি'।

  উপকরণ - 

* ৪/৫ টুকরো কাতলা মাছ।

* ১টা বড় পেঁয়াজ।

* ৪কোয়া রসুন।

* ২টো কাঁচা লঙ্কা।

* ১ টা টমেটো।

* ১চা চামচ হলুদ গুঁড়ো।

* ১চা চামচ চিনি।

* 2টেবিল চামচ তেঁতুল গোলা।

*১টেবিল চামচ মিন কারি মশলা।

এছাড়া ১ চামচ করে জিরে,ধনে,ছোলার ডাল,অল্প কারিপতা,নারকেল কোরা গ্রাইন্ডারে দিয়ে একটা মিক্সট মশলা বানিয়ে নিন।

প্রণালী - 

প্রথম পর্ব- মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

দ্বিতীয় পর্ব - আদা, পেঁয়াজ, রসুন টমেটো এক সাথে বেটে নিতে হবে।

তৃতীয় পর্ব - এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে কষতে হবে। এই সময় হলুদ নুন সামান্য দিয়ে ভাজা গুড়ো মশলা দিতে হবে এবং খুব ভালো করে কষে নিতে হবে। তারপর এক কাপ জল দিয়ে ঢাকা দিয়ে ঝোল পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে।

চতুর্থ পর্ব - এবার ঝোল ভালো ভাবে ফুটে গেলে তেঁতুল গোলা জল দুই টেবিল চামচ দিয়ে আরো একটু রান্না করে নিতে হবে । এবং সব শেষে ভাজা মাছ দিয়ে দুই মিনিট রান্না করে নিলেই রেডি কেরালিয়ান মিনকারি।

You might also like!