Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Cooking

2 years ago

Egg Kebab Recipe: শীতের সন্ধ্যা জমে উঠুক জম্পেশ ডিম কাবাবে! রইল রেসিপি

Egg Kebab Recipe (File Picture)
Egg Kebab Recipe (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের নানা পদ জমে উঠতে পারে শুধুমাত্র একটি ডিমের গুনেতে। সিদ্ধ থেকে শুরু করে ডিম ভাজা, পোচ কিংবা ভুনা থাকতে পারে খাদ্য তালিকায়। কিন্তু রোজই একই রকম খাবার খেতে কেমন যেন বোরিং লাগে তাই না? তাই আসুন না আজ দেখে নেওয়া যাক ডিমের একটি নতুন পদ। বাড়িতে বানিয়ে ফেলুন ডিমের কাবাব। 

কী কী লাগবে: 

ডিম: ৫টি

আলু সিদ্ধ: ২টো মাঝারি মাপের 

কর্নফ্লাওয়ার: ২ চামচ মতো

পেঁয়াজ কুচি: আন্দাজ মতো

ধনেপাতা কুচি: আন্দাজ মতো

হলুদ গুঁড়ো: আন্দাজ মতো

গোলমরিচ গুঁড়ো: আন্দাজ মতো

গরমমশলা গুঁড়ো: আন্দাজ মতো

নুন: আন্দাজ মতো

চিনি: সামান্য

তেল: আন্দাজ মতো

 কীভাবে বানাবেন: 

নুন দিয়ে প্রথমে ডিমগুলি সিদ্ধ করে নিতে হবে। একটু বেশি করে সিদ্ধ করবেন। মোটামুটি ১২ থেকে ১৫ মিনিট। 

আগে থেকেই আলুও সিদ্ধ করে রাখতে হবে। এরপর একটা পাত্রে সেগুলি নিয়ে মাখতে শুরু করতে হবে।

ডিম ও আলুর মধ্যেই পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো, ২ চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন ও সামান্য চিনি মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর কাবাবের মত গোল করে বা চৌকো করে কেটে নিতে হবে।

এরপর কড়ায় তেল গরম করে ভালো করে ভাজতে হবে। এপিট ওপিট দুদিকই ভালো করে ভেজে নিতে হবে।

ভালো করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে পরিবেশন করুন।

You might also like!