Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

3 years ago

Unique recipe of Hilsa fish:ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করুন কচুর শাক:ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করুন কচুর শাক

Ilish Macher Matha Diye Kochur Shak Recipe
Ilish Macher Matha Diye Kochur Shak Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলায় প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। আর তার সঙ্গে সঙ্গেই ভোজনরসিক বাঙালির মন ব্যাকুল হয়ে উঠেছে ইলিশের (Ilish) জন্য। যদিও এখন বছর ভরই প্রায় ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্ষায় মাছের যা স্বাদ তা অন্য সময় পাওয়া সম্ভবই নয়।

বাঙালি মানেই মাছ ভাত বিশেষ প্রিয়। আর তা যদি হয় ইলিশ তাহলে তো কথাই নেই। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন কালোজিরে দিয়ে ঝোলের মতো নানান জিভে জল আনা পদ রয়েছে মাছের রানীর। তবে আজ এই প্রতিবেদনে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপি।

উপকরণ:

১. ইলিশ মাছ, কচুর শাক

২. নুন, হলুদ গুঁড়ো

৩. বেগুন, রসুন

৪. তেজপাতা, কালোজিরে, শুকনো লঙ্কা

প্রণালী:

১. ইলিশ মাছের মাথা ভাল করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন।

২. অন্যদিকে একটি কড়াইতে টুকরো করে কেটে রাখা কচুর শাকগুলো সেদ্ধ করে নিন নুন, হলুদ দিয়ে।

৩. কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিন নুন হলুদ মাখানো বেগুন। ওই একই তেলে ভেজে ফেলুন মাছের মাথা।

৪. এবার তেলে ফোরন দিন কালোজিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সামান্য নেড়ে দিয়ে দিন রসুন কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা কচুর শাক।

৫. ভাল করে নেড়েচেড়ে দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা। এবার পালা ভেজে রাখা ইলিশ মাছের মাথার। সবটা ভাল করে নেড়ে মিশিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।

You might also like!