Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Cooking

3 years ago

Fulkopir Pokoda Recipe: বাজারে এক্কেবারে নতুন সবজি ফুলকপি, ডালের সঙ্গে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

Fulkopir Pokoda Recipe
Fulkopir Pokoda Recipe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে একেবারে নতুন সবজি ফুলকপি। এই সময় ফুলকপির দাম যেমন চড়া তেমন খেতেও অনেক বেশি টেস্টি। এই নতুন সবজি দিয়েই একটু স্বাদ বদলানো যাক। ডালের সঙ্গে জমে যাবে ফুলকপির পকোড়া।

কীভাবে বানাবেন শিখে নিন…

প্রথমেই ফুলকপি মাঝামাঝি সাইজে টুকরো করে কেটে নিন। এবার গরম জলে একটু নুন দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ভিজিয়ে রাখুন আধঘন্টা। এবার ফুলকপি জল থেকে তুলে দিয়ে দিন লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো , সামান্য গরম মশলা গুঁড়ো, নুন দিয়ে ভাল করে আলতো হাতে মেখে নিন। এরপর একটি ডিম ভেঙে মাখিয়ে ২০ মিনিট মতো রেখে দিন।

এবার অন্য একটি পাত্রে এক কাপ ময়দা, সামান্য লবন , সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার ফুলকপির টুকরো শুকনো উপকরণে কোট করে আরেকবার ডিমের মিশ্রনে চুবিয়ে, আরেকবার ময়দার কোটিং করে ডুবো তেল গরম করে ফুলকপি মিডিয়াম আঁচে ভেজে নিলেই রেডি মুচমুচে ফুলকপির পকোড়া।


You might also like!