Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

1 year ago

Cucumber Shrimp: অসমের অভিনব রেসিপি - 'শশাচিংড়ি'! রইল রন্ধনপ্রণালী

Cucumber Shrimp
Cucumber Shrimp

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের মূল সুর হলো,বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই সংস্কৃতি কিন্তু খাদ্য-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত। 'শশাচিংড়ি' প্রাথমিকভাবে অসমে শুরু হলেও এখন কলকাতার অধিকাংশ রেঁস্তোরায় এই উপকরণটি তৈরি হচ্ছে খুব সুস্বাদুভাবে।

∆ উপকরণ -

* ২ টো শশা (টুকরো করা);

* ৫/৬ টা মাঝারি সাইজের পরিষ্কার করা চিংড়ি;

* ১ চামচ কালোজিরে ও ২টি শুকনো লঙ্কা;

* ১ টা পেয়াঁজ;

* ১চামচ আদাবাটা;

* ১চামচ গুঁড়ো হলুদ ও গরম মশলা;

* ১ টা টুকরো করা আলু;

* পরিমান মতো তেল।

∆ প্রণালী -

প্রথম পর্ব - কড়াইয়ে তেল গরম করে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে পেয়াঁজ কুচি দিয়ে ভেঁজে নিন।

দ্বিতীয় পর্ব - সেই ভাঁজার মধ্যে এবার চিংড়ি ছেড়ে দিয়ে ভালো করে পুনরায় ভেঁজে নিন। 

তৃতীয় পর্ব - এবার আদাবাটা,গুঁড়ো মশলা দিয়ে সামান্য ভেঁজে নিন।এবার টুকরো আলু এবং টুকরো শশা দিয়ে দিন। সামান্য জল দিয়ে ঢেকে দিন।৮/১০ মিনিট রান্না হতে দিন।

চতুর্থ পর্ব - গ্রেভি শুকিয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

You might also like!