Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Business

1 year ago

Stock Market Highlights: এক লাফে অনেকটা বাড়ল সেনসেক্স

Share Market Highlights 6th June 2025
Share Market Highlights 6th June 2025

 

মুম্বই, ৬ জুন : শুক্রবার সকালে এক লাফে ৬৯২ পয়েন্ট বৃদ্ধি পায় সেনসেক্স। প্রাথমিক হিসাব বলছে, ০.৮৪ শতাংশ বেড়ে আজ ৮২ হাজার ১৩৮ পয়েন্টে এসে ঠেকেছে এই সূচক। সেনসেক্স বাড়ছে, নিফটি ৫০ কি পিছিয়ে থাকবে? মোটেই নয়। বাজার খোলার কয়েক ঘণ্টা পর্যন্ত একটু পড়ে এক লাফে নিফটি ছুঁয়ে ফেলেছে ২৩০ পয়েন্টের গন্ডি। ০.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ৯৭৯ পয়েন্টে এসে ঠেকেছে এই সূচক। কিন্তু দালাল স্ট্রিটে হঠাৎ এই ‘বন্যার’ কারণ কী? বিশেষজ্ঞরা বলছেন, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের হাত ধরেই শুক্রবার শেয়ার বাজারে এসেছে টাকার বন্যা। এদিন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক তিন দিনের মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর জানিয়েছে, তৃতীয় বারের জন্য রিজার্ভ ব্যাঙ্ক তাদের রেপো রেট কমাচ্ছে। এই সিদ্ধান্ত শেয়ার বাজারে যে প্রভাব ফেলবেই এই নিয়ে কোনও দ্বিধা নেই।

You might also like!