Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Business

2 years ago

Commercial gas cylinder: দীপাবলির আগে একলাফে ১০১.৫০ টাকা বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

commercial gas cylinders (File picture)
commercial gas cylinders (File picture)

 

নয়াদিল্লি, ১ নভেম্বর: দীপাবলির আগে বাড়ল বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম । মাসের শুরুতেই বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একলাফে ১০১.৫০ টাকা বৃদ্ধি করা হল অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে। ফলে এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। তবে গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। ১ নভেম্বর, বুধবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম।

আগে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে কলকাতায় খরচ হত ১৮৩৯ টাকা। এবার ১৯ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৩৩ টাকা, মুম্বইয়ে ১৭৮৫ টাকা, বেঙ্গালুরুতে ১৯১৪.৫০ এবং চেন্নাইয়ে ১৯৯৯.৫০ টাকা।

প্রসঙ্গত, হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। গৃহস্থের বাড়িতে ব্যবহার হয় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। এই দাম অপরিবর্তিতই রয়েছে।

You might also like!