Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

রবিবার জন্ম হলে কী হয়

What happens if you are born on a Sunday?
What happens if you are born on a Sunday?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংখ্যাতত্ত্বের পাশাপাশি জন্মবারও বলে দেয় মানুষের প্রকৃতি। বিজ্ঞান যাই বলুক না কেন, রাশিচক্র, সংখ্যাতত্ত্ব বিচার করে বলে দেওয়া যায় কোন দিন জন্ম হলে ভাগ্য কেমন হবে। অথবা সেই মানুষটি কেমন স্বভাব-চরিত্রের হবেন। জ্যোতিষশান্ত্র অনুসারে শুধু জন্মের দিনক্ষণ বা সময় নয়, জন্মবারও প্রভাব ফেলে একজন মানুষের ভাগ্যে।

ব্যক্তি চরিত্র

রবিবারের অধিপতি দেবতা সূর্য। তাই এই দিনে জন্ম যাঁদের তাঁদের মধ্যেও এক অসম্ভব শক্তি কাজ করে। এই দিন জন্মানো জাতক জাতিকারা তেজস্বী ও দীর্ঘায়ু হন। এরা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দিন জন্মানো জাতক জাতিকারা খুব দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাসী হন। আধ্যাত্মিক উন্নতি হয় খুব দ্রুত।

এরা রূপে ও গুনে খুব সুন্দর।  সংবেদনশীল মনের হয়ে থাকেন। এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনও দিন অর্থের অভাব হয় না। এরা খুব তাড়াতাড়ি রেগে যান এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এরা খুবই স্বাধীনচেতা এবং কারও অধীনে থাকা পছন্দ করেন না।

স্বাস্থ্য

 রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগভোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উচ্চ রক্তচাপ, চোখের সমস্যায় ভোগেন এই জাতক জাতিকারা। তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত্‍।

পেশা

রবিবার জন্মানো জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন। পেশাক্ষেত্রে এরা উচ্চ পদের অধিকারী হন। বিজ্ঞান, টেকনোলজি, আইটি ফিল্ড, অভিনয়ের দিকে এদের ঝোঁক থাকে। অমিতাভ বচ্চন, নরেন্দ্র মোদী, শচীন তেন্ডুলকর এঁদেরও জন্মবার রবিবার।


You might also like!