Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Astrology : গ্রহ দোষ কাটাতে চান? পরিবারের সদস্যদের দিন এই উপহার

Astrology (Symbolic Picture)
Astrology (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শাস্ত্র মতে কোনও জাতকের কোষ্ঠীতে গ্রহ দোষ থাকলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য নির্দিষ্ট আত্মীয় বা ব্যক্তিদের উপহার দেওয়া উচিত। এর ফলে জন্মছকে উপস্থিত গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। কাকে কোন উপহার দিলে কোন গ্রহ শান্ত হয় তা জেনে নেওয়া যাক। 

চাঁদকে মজবুত করার জন্য মায়ের সেবা করুন। মা কষ্টে থাকলে চন্দ্র পূর্ণ ফলাফল প্রদান করতে পারে না। মায়ের আজ্ঞা পালন করলে ও তাঁর কষ্ট দূর করলে চাঁদ মজবুত হয়। মাকে রুপোর নুপূর উপহার দিতে পারেন। এ ছাড়াও সাদা রঙের কোনও বস্তু উপহার দেওয়া যেতে পারে। 

কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে এই গ্রহ সংক্রান্ত শুভ ফলাফল লাভ করা যায় না। সূর্যের আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ উপায় বাবার সেবা করা। বাবাকে পুষ্টিকর খাবার খাওয়ান। নিজের হাতে ফল খাওয়াতে পারেন। বাবার আশীর্বাদে কোষ্ঠীতে উপস্থিত সূর্য গ্রহ মজবুত হবে। 

শাস্ত্র মতে কোষ্ঠীতে কেতু খারাপ পরিস্থিতিতে থাকলে দীদা-দাদুকে উপহার দিন ও তাঁদের সেবা করুন। এর ফলে এই মায়াবী গ্রহ শীঘ্র প্রসন্ন হবে। 

রাহুর শুভ প্রভাব বৃদ্ধির জন্য বাড়ির বয়স্কদের সেবাযত্ন করুন। নিজের হাতে তাঁদের ওষুধ খাওয়ান। বয়স্কদের আশীর্বাদ গ্রহণ করলে রাহু খুশি হন। 

শনির দশা চললে বা শনি অশুভ ফলাফল প্রদান করলে সেবকদের উপহার দিন। চটি-জুতো দিতে পারেন। এর ফলে বড়ঠাকুর প্রসন্ন হবেন। 

মঙ্গলের শক্তিবৃদ্ধির জন্য ভাইকে খুশি করা উচিত। মঙ্গল ভাইয়ের কারক গ্রহ। ভাইকে মোবাইল উপহার দিতে পারেন। এ ছাড়াও যে কোনও বৈদ্যুতিন উপকরণ উপহার দেওয়া যেতে পারে। এ ছাড়াও ভাইয়ের জন্মদিনে সারপ্রাইজ গিফ্ট দিয়ে তাঁকে খুশি করতে পারেন। 

বুধকে খুশি করার জন্য নিজের বোনকে প্রসন্ন রাখুন। বোনের সঙ্গে বিবাদ, মনোমালিন্য ও কথাবার্তা বন্ধ থাকলে বুধ তাঁর পূর্ণ ফলাফল প্রদান করতে পারবেন না। বোনকে সবুজ রঙের উপহার দিন। 

শাস্ত্র মতে কোনও জাতক বৃহস্পতির শুভ ফলাফল না-পেলে বুঝতে হবে যে গুরু বা শিক্ষক তাঁদের ওপর রুষ্ট। এমন পরিস্থিতিতে অধ্যাপক, শিক্ষকের আশীর্বাদ গ্রহণ করুন। তাঁদের ধর্মীয় পুস্তক উপহার দিন। 

পুরুষের কোষ্ঠীতে শুক্র শুভ ফল প্রদান না-করলে আপনারা স্ত্রীকে কসমেটিক বা গহনা উপহারে দিন। হীরের আংটি দিলে শুক্র শীঘ্র প্রসন্ন হবে। অন্য দিকে মহিলারা কোষ্ঠীতে শুক্রের অবস্থানকে বলশালী করার জনয দুর্গাপুজোর সময়ে কুমারী কন্যাদের উপহার দিন। এর ফলে শুক্র মজবুত হবে।

You might also like!