Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Horoscope Today: আজ ২৮ মার্চ ২০২৪, ঠিক কি বলছে আপনার আজকের ভাগ্যচক্র?

Horoscope Today (File Picture)
Horoscope Today (File Picture)

 

মেষ রাশিঃ আত্মীয়েরর জন্য দুশ্চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একা থাকতে ভাল লাগবে। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে কোনও বিবাদ অনেক দূর যাবে, একটু সাবধান থাকুন। অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

বৃষ রাশিঃ প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। বিবাহ বিষয়ে আনন্দের খবর আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 

মিথুন রাশিঃ সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে। সন্তানের বিষয়েও অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে।

কর্কট রাশিঃ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। ভাল কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে আপনার ব্যবহারে পরিবর্তন আসতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে। 

সিংহ রাশিঃ বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসায় চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে। 

কন্যা রাশিঃ সংসারে ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন। সংসারে অশান্তির জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না। নতুন কাজের যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে।  

তুলা রাশিঃ চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে। কোনও কারণে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।  

বৃশ্চিক রাশিঃ সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। বাড়িতে ভুল কাজ করার জন্য ভয়। ধর্ম বিষয়ে অনুরক্তি বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি। 

ধনু  রাশিঃ অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় কারও সঙ্গে তর্ক হতে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা। কোনও প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে, কিন্তু ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি।  

মকর রাশিঃ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। 

কুম্ভ রাশিঃ সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ দেখা দিতে পারে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি আশানুরূপ সাহায্য পাবেন না। বেশি কথা বলার জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে। 

মীন রাশিঃ সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের তরফে ভালবাসা পাবেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যা বাড়তে পারে।  

You might also like!