Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ২৯ জানুয়ারি, ২০২৪ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। শিল্পীদের জন্য ভাল সময়। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। 




বৃষ রাশিঃ  চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান। কোনও বন্ধুর কারণে বিপদে পড়তে পারেন। আগুন থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে। তর্কে জয়লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট।  




মিথুন  রাশিঃ ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে।। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনও স্থান থেকে আয় হতে পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। 




কর্কট রাশিঃ কাউকে খারাপ কথা বলায় অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন  সম্পর্কে কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। ভুল কথার জন্য বিবাদ হতে পারে। কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে আঘাত পাবেন। 




সিংহ রাশিঃ  প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। উপহার পাওয়ায় আনন্দ। মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। 




কন্যা রাশিঃ ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে। খারাপ কথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে। 




তুলা রাশিঃ  দাম্পত্য জীবন সুখে কাটতে পারে। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন। আপনার পছন্দমতো কোনও কাজ পেয়ে যেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। 




বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। পিঠের যন্ত্রণা বৃদ্ধি পাবে। নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে। ব্যবসায় আয় বাড়বে। সেবামুলক কাজে সাফল্য লাভ। তর্ক থেকে দূরে থাকুন। ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে। দরকারি আলোচনা আজকের মধ্যে সেরে ফেলুন। 




ধনু রাশিঃ সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি।  সম্পত্তি সংক্রান্ত সমস্যার সুরাহা হওয়ার সম্ভাবনা। শারীরিক রোগের কারণে মানসিক চাপ। ব্যবসায় অশান্তি হতে পারে। দূরে বাসরত কোনও আত্মীয়ের খবর পাবেন। প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি। 




মকর রাশিঃ কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথাগরম। কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।  




কুম্ভ রাশিঃ সন্তানের জন্য খরচ বাড়তে পারে। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে। আশানুরূপ আয় বৃদ্ধি্র যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি। কারও কাছ থেকে দামি উপহার না নেওয়াই ভাল হবে।  




মীন রাশিঃ কর্মস্থানে সম্মান বাড়তে পারে। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি খরচ হতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট বৃদ্ধির সম্ভাবনা। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে। 

You might also like!