Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ০৪ নভেম্বর, ২০২৩ কেমন যাবে আপনার দিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ বাড়তি খরচের যোগ। নৈতিক দিক থেকে কাজ নিয়ে বিবাদ। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। খরচ বাড়তে পারে। বাড়িতে খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। 


বৃষ রাশিঃ স্ত্রীর রাগারাগিতে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। 


মিথুন রাশিঃ স্ত্রীর রাগারাগিতে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। 


কর্কট রাশিঃ বন্ধুর জন্য কোনও শুভ কাজ সম্ভব হবে। ব্যবসায় নতুন ব্যবস্থা। চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। 


সিংহ রাশিঃ আপনার দ্বারা কারও ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কোনও কাজে সুফল পেতে পারেন। বাড়িতে ভুল কাজ করার জন্য পিতা-মাতার সঙ্গে বিবাদ। ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর।  


কন্যা রাশিঃ প্রিয়জনের জন্য মনঃকষ্ট। খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য চিন্তা। প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে, কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরিতে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে।  


তুলা রাশিঃ ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন।  


বৃশ্চিক রাশিঃ ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজে খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ দেখা দিতে পারে। বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে। কর্মস্থানে আপনাকে অন্যের কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আশানুরূপ সাহায্য পাবেন না। অধিক কথার জন্য সংসারে বিবাদ হতে পারে।  


ধনু  রাশিঃ সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হতে পারে। পিতার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। 


মকর রাশিঃ বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। কোনও আত্মীয়েরর জন্য দুশ্চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একটু একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে। সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলায় অনুতপ্ত হতে হবে। লিভারের সমস্যা বাড়তে পারে।  


কুম্ভ রাশিঃ কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য আসতে পারে। কারও বিবাহের বিষয়ে আনন্দের খবর আসতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে অপব্যয় থেকে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। 


মীন রাশিঃ ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে। বাড়িতে অশান্তির জন্য মন ভাল থাকবে না। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। 

You might also like!