Breaking News

 

Horoscope

3 years ago

Rashifal : আজ ৩০শে নভেম্বর ২০২২ কেমন যাবে আপনার সারাদিন? জেনে বিস্তারে

Rashifal
Rashifal

 

মেষ রাশিঃ কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ আছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল, কিন্তু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। 


বৃষ রাশিঃ শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনও হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভাল হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। 


মিথুন রাশিঃ আপনার বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের সাহায্য নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।  


কর্কট রাশিঃ আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর বড় সুযোগ হাতে আসতে পারে। পিতা-মাতার জন্য বাড়তি কিছু খরচ হতে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। 


সিংহ রাশিঃ রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। 


কন্যা রাশিঃ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কোথাও ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভাল কিছু হতে পারে। দুপুরের দিকে ব্যবসা ভাল হবে। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি।   


তুলা রাশিঃ পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাবে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।   


বৃশ্চিক রাশিঃ গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোথাও খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। 


ধনু রাশিঃ  প্রতিবাদী মনোভাবে কর্মস্থানে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে।  


মকর রাশিঃ যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। 


কুম্ভ রাশিঃ প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে।  দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পাবেন। দুপুরের পরে কোনও ভাল কাজ পণ্ড হতে পারে।  


মীন রাশিঃ প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।   

You might also like!