Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

2 years ago

Rashifal : আজকের দিন ২৯ অক্টোবর, ২০২৩ কেমন যাবে আপনার সারাদিন জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন। সন্তানের ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ থাকবে। 


বৃষ রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলাকে নিয়ে বিপত্তি হতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারীদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে।  


মিথুন রাশিঃ একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজে ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান হতে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। প্রেমে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি। ব্যবসা খুব একটা মনের মতো হবে না।  


কর্কট রাশিঃ আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। অশান্তির থেকে সাবধান থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। বিদেশে বাসরত বন্ধুর সঙ্গে কথা হতে পারে। 


সিংহ রাশিঃ বন্ধুদের কারণে অর্থব্যয় হতে পারে। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে। আলস্যের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। 


কন্যা রাশিঃ  পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার জাতীয় রোগ বাড়তে পারে।  


তুলা  রাশিঃ প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল হবে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কাজের খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট করতে হবে না। বাড়ির লোকের সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ সেরে ফেলুন। অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না।  


বৃশ্চিক রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট।  প্রেমে আনন্দ থাকলেও চিন্তা বৃদ্ধি পাবে। উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ততার জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ।  


ধনু রাশিঃ ব্যবসায় ভাল আয় হবে। দাম্পত্য বিবাদ যন্ত্রণা বাড়াতে পারে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা আসতে পারে। সন্তানের জন্য গর্ববোধ। বাবা-মা’র চিকিৎসায় খরচ বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে সুরাহা হওয়ার সম্ভাবনা। কোনও রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। 


মকর রাশিঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। 


কুম্ভ রাশিঃ বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। পরোপকারে শান্তিলাভ। পারিবারিক সমস্যার সুযোগ বাইরের লোক নিতে পারে। চাকরির ব্যাপারে কোনও বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা। 


মীন রাশিঃ বাবার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। প্রিয়জনের কারণে মননঃকষ্ট। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন। 

You might also like!