Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Horoscope

2 years ago

Rashifal: আজকের দিন ২৬ অক্টোবর, ২০২৩ কেমন যাবে জেনে নিন

Rashifal (Symbolic Picture)
Rashifal (Symbolic Picture)

 

মেষ রাশিঃ পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা দেখা দেবে। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে।  


বৃষ রাশিঃ  সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের করতে গিয়ে খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয়ে তর্ক বাধতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার সুবাদে উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে।  


মিথুন রাশিঃ  বাড়িতে অনেক বন্ধু আসায় খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দ। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের কারণে আনন্দ লাভ। 


কর্কট রাশিঃ  বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ আসতে পারে। 


সিংহ রাশিঃ ব্যবসায় লাভ বাড়ানোর ব্যাপারে আলোচনা। কুকথা বলার জন্য অনুশোচনা। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শরীরে কষ্ট বৃদ্ধি। কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা। টাকাপয়সা বুঝে খরচ করুন, অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। 


কন্যা রাশিঃ  আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। আজ স্ত্রীর কোনও কাজ আপনাকে অবাক করবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। 


তুলা রাশিঃ কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। 


বৃশ্চিক রাশিঃ ব্যবসায় অর্থাভাবের যোগ। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। 


ধনু রাশিঃ সেবামূলক কাজে আনন্দ লাভ। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। 


মকর রাশিঃ নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্ত্রীর কোনও কাজে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে।  


কুম্ভ রাশিঃ  ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ করা যাচ্ছে। অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয়। 


মীন রাশিঃ ব্যবসার কাজে আনন্দ পাবেন। বিবাহের যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ। সামাজিক সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। 

You might also like!