Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Horoscope

2 years ago

Kalker Rashifal: রবিযোগে বজরংবলীর আশীর্বাদ মেলার সম্ভাবনা ৫ রাশির জীবনে! দেখুন

Chances of Bajrangbali blessings in the life of 5 zodiac signs
Chances of Bajrangbali blessings in the life of 5 zodiac signs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১২ মার্চ ২০২৪ মঙ্গলবার চাঁদ মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে কাল ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। জ্যোতিষ অনুসারে মঙ্গলবার হল লাল গ্রহ মঙ্গলের দিন। এছাড়া হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার হল বজরংবলীর দিন। এদিন সংকটমোচন হনুমানের আশীর্বাদ লাভ করতে পারবেন তাঁর ভক্তরা। এছাড়া কাল মঙ্গলবার তৈরি হবে রবি যোগ। এছাড়া কাল আরও যে শুভ যোগগুলি থাকবে সেগুলি হল শুক্লা যোগ ও ব্রহ্মা যোগ। এর পাশাপাশি কাল মঙ্গলবারে সারাদিন থাকবে রেবতী নক্ষত্র। এতগুলি শুভ যোগের কারণে জ্যোতিষবিদদের গণনায় কালকের দিনটি দারুণ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা বলছে যে কালকের দিনটি কোনও কোনও রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে লাভজনক হবে। জেনে নিন কাল মঙ্গলবার সৌভাগ্যের দিক থেকে সেরা হবে কোন পাঁচ রাশির জাতকদের জন্য।

মেষ রাশি

রবি যোগের প্রভাবে জীবনে চোখে পড়ার মতো উন্নতি করবেন মেষ রাশির জাতকরা। সংকটমোচন হনুমানের দয়ায় বেশ কিছু আর্থিক লাভ হতে পারে আপনার। শিক্ষাক্ষেত্রে কোনও সমস্যা চললে, তার থেকেও কাল মুক্তি পেতে পারেন মেষ রাশির জাতকরা। বজরংবলীর আশীর্বাদে নিজের লক্ষ্যের দিকে কাল আরও এক ধাপ এগিয়ে যেতে পারবেন আপনি। বিয়ের কথা পাকা হতে পারে।

সিংহ রাশি

কাল গঠিত হবে ব্রহ্মা যোগ। বজরংলবীর শুভ প্রভাব লাভ করবেন সিংহ রাশির জাতকরা। কাল মঙ্গলবারে আপনার পরিবারে বিশেষ কোনও খুশির খবর আসতে পারে। শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান ও প্রতিপত্তি লাভ হতে পারে। ব্যবসায় আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। জনসেবামূলক কাজে কাল আপনি সক্রিয় ভাবে যুক্ত হবেন। কোনও বিশেষ সূত্র থেকে অর্থ লাভ করতে পারেন সিংহ রাশির জাতকরা।

কন্যা রাশি

১২ মার্চ গ্রহরাজ বজরংলবীর আশীর্বাদে দুর্দান্ত দিন কাটবে কন্যা রাশির জাতকদের। কাল সব কাজেই সৌভাগ্য লাভ করতে পারবেন আপনি। আর্থিক ভাবেও বেশ কিছুটা উন্নতি করার যোগ আছে। এর ফলে কাল আপনার মনে সুখ, শান্তি ও আনন্দ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গেও কাল ভালো সময় কাটাতে পারবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কাল পরিচয় হতে পারে।

মকর রাশি

কাল মঙ্গলবার শুক্লা যোগের সম্পূর্ণ ফল পাবেন মকর রাশির জাতকরা। সন্তানের দিক থেকে কাল কোনও ভালো খবর পেতে পারেন। কাল সমাজে সম্মান ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে মকর রাশির জাতকদের। বন্ধুদের সঙ্গে হাসি মজা করে কাল সন্ধেবেলাটা কাটাতে পারবেন আপনি। আগামিকাল মকর রাশির জাতকরা যে কাজেই হাত দেবেন, তাতেই ভরপুর সাফল্য পাবেন তাঁরা।

কুম্ভ রাশি

কাল রেবতী নক্ষত্রের বিশেষ শুভ প্রভাব থাকবে কুম্ভ রাশির জাতকদের উপর। কাল নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন আপনি। পরিশ্রম করলে বজরংলবীর দয়ায় তার সুফল অবশ্যই লাভ করবেন। অফিসে সিনিয়রদের কাছ থেকে নিজের কাজের প্রশংসা লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। ধর্মীয় বিষয়ের প্রতি কাল আপনার আগ্রহ বাড়বে। বজরংবলীপ আশীর্বাদে অর্থ লাভ হতে পারে।

You might also like!