Breaking News

 

Horoscope

3 years ago

Astrology Tips : জ্যোতিষশাস্ত্র মতে কোন সংকেত বলে দেবে আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা আছে! জেনে নিন বিস্তারে

Astrology Tips
Astrology Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংসার সুখের হয় রমনীর গুনে!তবে সংসারে সুখ ধরে রাখার জন্য মা লক্ষ্মীর কৃপা পাওইয়া খুবই জরুরি , সেক্ষেত্রে মা লক্ষ্মীর কৃপা পেতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা আছে। এ ছাড়া বিশেষ কয়েকটি সঙ্কেতের  উল্লেখ করা আছে যার দ্বারা লক্ষ্মী দেবীর কৃপা লাভ সম্ভব। আসুন দেখে নিই কী কী সেই সংকেত গুলি 


* শঙ্খ ধ্বনি 

 প্রতিদিন নিত্যদেবতার পুজোর সময়ে প্রায় সব বাড়িতেই শাঁখ বাজানো হয়। বাড়িতে শাঁখ বাজানো অত্যন্ত ভাল। কিন্তু যদি কোনও ভাবে অন্যের বাড়ির শাঁখের আওয়াজ আপনার কানে আসে, তা হলে বুঝবেন আপনার সুখের দিন খুব শীঘ্রই আসতে চলেছে। 


*দুগ্ধজাত দ্রব্য 

সকালবেলা সবার প্রথমে দুধের কোনও জিনিস দেখা খুবই শুভ লক্ষণ বলে মানা হয়। 


* পরিচ্ছন্নতার দৃশ্য দেখা 

সকালবেলা যদি অন্য কারও বাড়ির ঝাঁট দেওয়া আপনার নজরে আসে, তা হলে তা আপনার জন্য খুবই ভাল। পরিষ্কার-পরিচ্ছন্নতা মা লক্ষ্মীর খুবই প্রিয়।  


*পেঁচা দর্শন 

মা লক্ষ্মীর বাহন পেঁচা, কোনও বাড়িতে যদি পেঁচা এসে বসে, তা হলে বুঝতে হবে সেই বাড়ির উন্নতি দ্বিগুণ হতে চলেছে। 


* সাপ দর্শন 

কোনও বাড়িতে যদি সাপ দেখা যায়, তাও অত্যন্ত শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এমন মনে করা হয় সে বাড়িতে শীঘ্রই কোনো শুভ অনুষ্ঠান হতে চলেছে। 

You might also like!