Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Fever: বর্ষায় জ্বর মানেই ডেঙ্গি, ম্যালেরিয়া নয়, কীভাবে শনাক্ত করবেন?

Fever
Fever

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য জুড়ে বর্ষার প্রকোপ। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে। কিন্তু এর মধ্যে সাধারণ জ্বর, ম্যালেরিয়া (Malaria), ডেঙ্গু আর টাইফয়েডের (Typhoid) রকমফের করা মুশকিল হয়ে পড়ে। যার জেরে সঠিক সময় চিকিৎসা হয় না। আজ জেনে নিন কীভাবে সাধারণ জ্বর এবং ম্যালেরিয়া, ডেঙ্গু এবং টাইফয়েডের পার্থক্য বুঝবেন।

ডেঙ্গি

রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ। এর মধ্যে যদি ২ থেকে ৭ দিন টানা জ্বর গা, হাত, পা এবং মাথা ব্যথা হয় সেক্ষেত্রে বুঝতে হবে ডেঙ্গুর উপসর্গ রয়েছে। এমনকি ডেঙ্গুতে ত্বকে ফুসকুড়িও দেখা যায়।

ম্যালেরিয়া

ম্যালেরিয়ার জ্বরে তাপমাত্রা খুব বেড়ে যায়।সঙ্গে ঠাণ্ডা লাগা। ঘাম হওয়া এমনকি খুব কাঁপুনিও হয়। যে কাঁপুনি ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। সঙ্গে দোসর মাথাব্যথা, ক্লান্তি, পেশীতে ব্যথা এবং বমি বমি ভাব। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

টাইফয়েড

টাইফয়েডে জ্বরের সঙ্গে দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করা যায়। এর পাশাপাশি কম খিদে ও ওজন কমে যায়। এছাড়াও পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো পেটের সমস্যা দেখা দেয়।

You might also like!