Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Health

3 years ago

Corona report of last 24 hrs in country : দেশের দৈনিক করোনা গ্রাফ আরও খানিকটা কমল, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স

Corona report of last 24 hrs in country
Corona report of last 24 hrs in country

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট  : দেশের দৈনিক করোনা গ্রাফ আরও খানিকটা কমলেও, উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। একদিকে করোনা অন্যদিকে মাঙ্কিপক্স। একই দিনে দিল্লিতে সন্ধান মিলল আরও এক মাঙ্কিপক্স আক্রান্তের। এই নিয়ে শুধু রাজধানী দিল্লিতে মাঙ্কিপক্সের কবলে পড়লেন ২ জন। গোটা দেশে আক্রান্ত ১০। এদিকে খানিক স্বস্তি মিললেও দৈনিক করোনা আক্রান্ত নেহাত কম নয়।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯২ জন। যা আগের দিনের থেকে সামান্য কম। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১৬ হাজার ৮৬১ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২৬ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৭।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৭ কোটি ৯৯ লক্ষ।

You might also like!