Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Health

3 years ago

Benefits of Liquor Tea : সকালে খালি পেটে খান 'লিকার চা'- বহু উপকারের আধার

liquor Tea
liquor Tea

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কবীর সুমনের সেই বিখ্যাত গানকে স্মরণ করেই এই প্রতিবেদন "এক কাপ চায়ে আমি তোমাকে চাই- - "। সত্যি সাম্প্রতিক গবেষণা বলছে চিনি ও দুধ ছাড়া এক কাপ লিকার চা সকালে খেলে শরীরের বহু উপকার। শুধু সকাল কেন? দিনে ৪/৫ বার লিকার চা খেতে পারেন। গবেষণা বলছে -


  ১) চা হার্টের বন্ধু - আমাদের অন্যতম অঙ্গ হার্ট। সেই অঙ্গকে সতেজ রাখে লিকার চা। এতে রয়েছে এমন কিছু ফ্ল্যাভানয়েডস যা কোলেস্টরল, ট্রাইগ্লিসারইডসের মাত্রা কমাতে পারে। ফলে হার্ট সুস্থ থাকে। হৃদরোগের আশঙ্কাও কমে।


  ২) প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট -

 চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিজ্ঞানীরা জানাচ্ছেন, চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে পারে। ফলে কোষের ক্ষতি রোধ করা যায়। এই কারণে বিভিন্ন ক্রনিক অসুখ প্রতিরোধ করা সম্ভব হয়। 


  ৩) প্রেসার নিয়ন্ত্রণে রাখে - উচ্চ রক্তচাপের সমস্যা কমতে চায় না। তবে এই সমস্যা সমাধানে কাজে লাগতে পারে লিকার চা। গবেষণা বলছে, সকালে লিকার চা পান করলেই কিছুটা কমতে পারে ব্লাড প্রেশার। তবে লিকার চা খাওয়ার পাশাপাশি নিয়মিত ওষুধও খেতে হবে।


  ৪) অন্ত্র সুস্থ রাখে - গবেষণায় দেখা গেছে,অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার খেয়াল রাখতে পারে লিকার চা। আর এই ব্যাকটেরিয়া দেহে পর্যাপ্ত পরিমাণে থাকলে পেটের সমস্যা থেকে অনায়াসে মুক্তি পাওয়া যায়।

  এছাড়াও আরো বহুগুণ আছে লিকার চায়ে। তাই নিয়মিত সকালে ও বিকেলে লিকার চা খান।

You might also like!