
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই অস্ট্রেলিয়ান ওপেন!নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম খেলা নিয়ে সংশয় তৈরী হয়েছে ২৪ গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জকোভিচ কে নিয়ে। ইউনাইটেড কাপ খেলতে গিয়ে কব্জিতে চোট পেয়েছেন সার্বিয়ান টেনিস তারকা।
ম্যাচের পর জোকার বলছেন, "আমার মনে হয় আমি ভালই আছি। সত্যি বলতে কব্জির চোট আমাকে ম্যাচের সময় কিছুটা অস্বস্তিতে ফেলছিল ঠিকই। বিশেষ করে ফোরহ্যান্ড ও সার্ভের সময়। কিন্তু আমি এই নিয়ে বেশি কথা বলে ডি মিনরের জয়ের কৃতিত্বকে ছোট করতে চাই না। ও যোগ্য হিসেবেই জয় ছিনিয়ে নিয়েছে।'' এরপরই ২৪ গ্র্যান্ডস্লামের মালিক বলেন, ''নিজে পুরো ১০০ শতাংশ ফিট হয়ে কোর্টে প্রথম থেকেই নামতে পারব, এমনটা আমি বলব না। আমি মন থেকে, শরীরের দিক থেকে কোনওভাবেই টুর্নামেন্ট শুরুর প্রথম সপ্তাহে পুরো ফিট হয়ে নামতে পারব না। আর আমি এমটা আশাও করতে পারি না।'' উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে একটানা ৪৩ ম্যাচ জিতে নজির গড়েছিলেন জকোভিচ।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলছেন নাদাল। সেখানেই পর পর দু’টি ম্যাচ জিতলেন নাদাল। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জেসন কুবলারকে স্ট্রেট সেটে (৬-১, ৬-২) হারালেন নাদাল। তবে এর মাঝেই একটি ছোট্ট বিতর্কের সঙ্গী হয়ে গেলেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। কেরিয়ারে প্রথম বার টাইম ভায়োলেশন ওয়ার্নিং পেলেন নাদাল। খেলার মাঝেই বাথরুমে গিয়েছিল নাদাল। সেখানে থেকেই ফিরতে একটু দেরি হয়ে যায় নাদালের। এরজন্যই ম্যাচ আম্পায়ারের কাছে সতর্কবার্ত পান টেনিস কিংবদন্তি। যদিও নাদালকে একেবারেই মেজাজ হারাতে বা তর্ক করতে দেখা যায়নি তাঁর জন্য। তিনি হাসিমুখেই বিষয়টিকে আমল না দিয়ে ম্যাচে মন দেন। আর পরে ম্যাচ একপেশে জিতেও নেন। কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ হতে চলেছেন জর্ডন থমসন।
