Game

2 years ago

Di Maria :চলতি বছরের মে থেকে জুনের মধ্যে কলকাতায় আসছেন বিশ্বকাপ জয়ী অ্যাঞ্জেল ডি মারিয়া

Di Maria
Di Maria

 

কলকাতা, ৮ জানুয়ারি : চলতি বছরের মে থেকে জুনের মধ্যে আর এক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার আর্জেন্টিনার অ্যাঞ্জেল ডি মারিয়া কলকাতায় আসছেন। কলকাতায় ডি মারিয়ার সঙ্গে আসছেন তাঁর ম্যানেজার। এর পাশাপাশি ডি মারিয়ার এক সাপোর্ট স্টাফকেও আনার চেষ্টা করছেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রু বলেছেন, “মে মাসের ২০ থেকে ৫ জুনের মধ্যে যে কোনও সময় ডি মারিয়াকে কলকাতায় নিয়ে আসব।"

কলকাতায় ডি মারিয়ার সূচি সম্পর্কেও শতদ্রু বলেছেন, “শিশির ফাউন্ডেশন অ্যাডভান্স ফুটবল সেন্টারের উদ্বোধন করবেন ডি মারিয়া। এছাড়া মহিলা ফুটবল নিয়ে কিছু কাজ করতে চাই। তার জন্য ওর সঙ্গে কয়েকটি ক্লিনিক করানোর ইচ্ছা আছে। সেইজন্য মারিয়ার ম্যানেজার এবং একজন সাপোর্ট স্টাফকেও আনার পরিকল্পনা রয়েছে। কলকাতায় দুদিন থাকার পর মারিয়া বাংলাদেশ যাবেন দেড় দিনের জন্য।”


You might also like!