
কলকাতা, ১৪ জুলাই : চলমান ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। ১৪ এবং ১৫ জুলাই রাতে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে আর ফ্রান্সের ম্যাচ স্পেনের বিপক্ষে।
বিশ্বকাপের প্রায় শত বছরের ইতিহাসে এবারই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। জমজমাট লড়াইয়ের জন্য অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত একটায়। মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স-স্পেন। পরের দিন একই সময়ে মাঠে নামবে আর্জেন্টিনা-ইংল্যান্ড।
