Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Women's T20 World Cup: মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপ: টানা দুই জয়ে শীর্ষে ইংল্যান্ড

England top with two straight wins
England top with two straight wins

 

দুবাই, ৮ অক্টোবর : টানা দুই জয়ে শীর্ষে ইংল্যান্ড। সোমবার রাতে তারা দক্ষিণ আফ্রিকাকে হারাল ৭ উইকেটে। সেই সঙ্গে মহিলা টি–টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচ জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এল।

প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১২৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৯ বলে ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।

ইংল্যান্ডের তিন স্পিনার সারা গ্লেন, চার্লি ডিন ও সোফি একলেস্টন মিলে ১২ ওভারে মাত্র ৫৮ রানে ৪টি উইকেট নেন। ১৫ রানে ২ উইকেট নেন একলেস্টন।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৯.২ ওভারে জয়ের রান তুলে নেয়। ইংল্যান্ড করে ১২৫/৩। ন্যাট শিভার ৪৮*, ড্যানি ওয়াট ৪৩ রান করেন।ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…