Breaking News

 

Game

2 years ago

Europa Conference League:৪৩ বছর পর শিরোপা জিতল ওয়েস্ট হ‍্যাম

West Ham United's Declan Rice and teammates celebrate with the trophy after winning
West Ham United's Declan Rice and teammates celebrate with the trophy after winning

 

লন্ডন,৮ জুন: প্রায় ৪৩ বছরের শিরোপা খরা ঘুচাল ওয়েস্ট হ্যাম। উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। বুধবার ( ৭ জুন) রাতে ওয়েস্ট হ্যামের হয়ে গোলটিগুলি করেন সাইদ বেনরাহমা ও বোয়েন। ফিওরেন্তিনার হয়ে একটি গোল করেন জিয়াকোমো বোনাভেনতুরা।

ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় আসরেই শিরোপা ঘরে তুললেও, সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ বছর পর কোনো শিরোপার দেখা পেয়েছে ওয়েস্ট হ্যাম। এর আগে সবশেষ ১৯৭৯-৮০ মৌসুমে তারা এফএ কাপের শিরোপা জিতেছিল। আর ইউরোপীয় প্রতিযোগিতায় সবশেষ ১৯৬৫ সালে জিতেছিল ইউরোপা লিগের শিরোপা।


You might also like!