Wahab Riaz : পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নিলেন

Wahab Riaz (File Picture)
Wahab Riaz (File Picture)

 

করাচি, ১৬ আগস্ট : পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। ২০০৮-২০২৩ সাল পর্যন্ত অর্থাৎ জাতীয় দলের হয়ে এই ১৫ বছর খেলার পর অবসরের সিদ্ধান্ত নিলেন বাঁহাতি এই পেসার। তবে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) এক টুইট বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের হয়ে ২০১১, ২০১৫ ও ২০১৯ এই তিনটি বিশ্বকাপে খেলেছেন তিনি।ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…