Game

2 years ago

Virat Kohli: পোর্ট অফ স্পেনে নয়া মাইলস্টোনের সামনে বিরাট কোহলি

Virat Kohli (File Picture)
Virat Kohli (File Picture)

 

পোর্ট অফ স্পেন, ১৮ জুলাই: সিরিজের শেষ টেস্ট ম‍্যাচ শুরু হচ্ছে ২০ জুলাই পোর্ট অফ স্পেনে। আর এই ম্যাচে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। ডমিনিকার প্রথম টেস্টে কোহলি ৭৬ রানের ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু বিদেশের মাটিতে তাঁর সেঞ্চুরির খরা এখনও কাটেনি। এরই মাঝে ত্রিনিদাদে হতে চলা দ্বিতীয় ম্যাচে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে বিরাট। কী সেই রেকর্ড?

ডমিনিকার প্রথম টেস্টে বিরাট কোহলি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ৪৯৯-তম ম্যাচ খেলে ফেলেছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হতে চলেছে কোহলির আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০তম ম্যাচ। ফলে পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট খেলার জন্য মাঠে নামলেই রেকর্ড গড়বেন কিং কোহলি। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনির পর চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে চলেছেন বিরাট। তবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে এখনও পযর্ন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সচিনের পরই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ভারতের হয়ে ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি খেলেছেন ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ।

You might also like!