Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটসম্যান হিসেবে চার হাজার রানের বিশ্বরেকর্ড গড়লেন বিরাট

Virat became first batsman 4000 runs in international T20
Virat became first batsman 4000 runs in international T20

 

অ্যাডিলেড, ১০ নভেম্বর : অ্যাডিলেডে রেকর্ড গড়লেন বিরাট কোহলি । বৃহস্পতিবার অ্যাডিলেডে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে অর্ধশতরান। এরইসঙ্গে আন্তর্জাতিক টি-২০তে প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রানের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিরাট। পুরুষ ও মহিলা উভয় বিভাগে ক্ষুদ্রতম ফরম্যাটে চার হাজার রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি কেউ। ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই করে দেখালেন কিং কোহলি। একাধিক রেকর্ডে অ্যাডিলেড ওভালের দর্শকদের মাতিয়ে দিলেন বিরাট।

বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম মাইলস্টোন গড়েন বিরাট। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ১,০১৬ রানের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার তারকা মাহেলা জয়বর্ধনে। বাংলাদেশের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে সেদিনই জয়বর্ধনেকে টপকে যান বিরাট। ২০১৪ সালে জয়বর্ধনের গড়া রেকর্ড ভেঙে এখন কুড়ি বিশের বিশ্বকাপের সেরা রান সংগ্রাহকারী ভারতের প্রাক্তন অধিনায়ক। টি-২০তে চার হাজার রানের রেকর্ড গড়তে ৬৮ রানের প্রয়োজন ছিল বিরাটের। আশা ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে সেই রেকর্ড পূর্ণ করে ফেলবেন। চটজলদি আউট হয়ে যাওয়ায় জিম্বাবোয়ে বিরুদ্ধে রেকর্ড গড়া হয়নি। ‘সেকেন্ড হোম’ অ্যাডিলেডে বিরাট ব্যাটে রেকর্ডের ফুলঝুরি। প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে চারহাজার রানের গণ্ডি ছুঁলেন।পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা, মার্টিন গাপ্টিল, বাবর আজম, পল স্ট্রালিংকে।

একইসঙ্গে টি-২০তে বাউন্ডারির ‘সেঞ্চুরি’ গড়েন বিরাট। ৫০ রানের ইনিংসে ৪টি চার হাঁকিয়েছেন বিরাট। টি-২০ ফরম্যাটে ১০০টি চার হাঁকানোর নজির গড়লেন। সেমিফাইনালের ম্যাচে দুই ওপেনার লোকেশ রাহুল, রোহিত শর্মা চটজলদি প্যাভিলিয়নে ফেরার পর দলের হাল ধরেন কোহলি। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলে দলকে ভরসা দিলেন। সেমিফাইনাল পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাটে এল চতুর্থ শতরান। যদিও পয়া অ্যাডিলেডে পরাজিত থাকার রেকর্ড অক্ষত রইল না বিরাটের। অর্ধশতরানের পরই বিরাটকে ফেরান ক্রিস জর্ডন


You might also like!