
হংকং, ১৯ জুন : মহিলা ইমার্জিং এশিয়া কাপের খেলায় রাজত্ব করছে বৃষ্টি। টুর্নামেন্টে টানা আট ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। এর মধ্যে আছে আজকের বাংলাদেশ-পাকিস্তান ও ভারত-শ্রীলঙ্কার সেমি-ফাইনাল দুটি। হংকংয়ে সোমবার মাঠে গড়ানোর কথা ছিল শেষ চারের লড়াই।
কিন্তু বৃষ্টির বাধায় দুই ম্যাচের একটিতেও টস করা সম্ভব হয়নি। দুটি সেমি-ফাইনালই হবে মঙ্গলবার, রিজার্ভ ডে-তে। আগামী বুধবার মাঠে গড়াবে মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনাল।
