Game

3 years ago

Earthquake in Turkey : ভূমিকম্পে মৃত্যু তুরস্কের ফুটবলারের, ধ্বংসস্তূপের নীচে মিলল নিথর দেহ

Eyup Turksalan
Eyup Turksalan

 

আঙ্কারা, ৮ ফেব্রুয়ারি  : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হল সে দেশের এক ফুটবলারের। সোমবার থেকে নিখোঁজ ছিলেন এই ফুটবলার। পুলিশ এবং উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছিল। শেষ পর্যন্ত ধ্বসংস্তূপের নীচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তুরস্কের ওই গোলকিপারের নাম আহমেত এয়ুপ তুর্কসালান। তিনি খেলতেন ইয়েনি মালাতিয়াস্পরে।

মঙ্গলবার রাতের দিকে তাঁর ক্লাবের তরফে লেখা হয়েছে, “ভূমিকম্পের জেরে আমাদের গোলকিপার আহমেত এয়ুপ তুর্কসালান প্রাণ হারিয়েছেন। আমরা ওঁকে কোনও দিন ভুলব না।” গোটা ফুটবলজীবনই তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন তুর্কসালান। বুগসাস্পর, ওসমানলিস্পর, উমরানিয়েস্পরে খেলার পর ইয়েনি মায়াতিয়াস্পরে যোগ দেন। ভূমিকম্পের জেরে আপাতত তুরস্কের সব ফুটবল ম্যাচে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

You might also like!