Game

3 years ago

Womens' Football WC : আগামীকাল কারা জিতবে বিশ্বকাপ, ইংল্যান্ড নাকি স্পেন!

Women's World Cup (Symbolic Picture)
Women's World Cup (Symbolic Picture)

 

সিডনি, ১৯ আগস্ট: আগামীকাল শেষ হচ্ছে মেয়েদের ফুটবল বিশ্বকাপ।রবিবার নতুন চ্যাম্পিয়ন দেখার অপেক্ষায় মেয়েদের বিশ্বকাপ। শিরোপার লড়াইয়ে নামছে দুই ইউরোপীয় দল। ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইউরোপের আরেক পাওয়ার হাউজ স্পেন। অংশগ্রহণকারী দুটি দল এবারই প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্টিত হবে ফাইনাল। আয়োজকদের আশা ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি পরিপূর্ণ থাকবে । চার বছর আগে এই আসরে অংশ নিয়েছিল ২৪টি দল, এবার অংশ নিয়েছে ৩২টি দল। আগের আসরের তুলনায় এবারের আসরে বেশ কয়েকটি ফেবারিট দলকেই বিদায় নিতে হয়েছে। যেমন গ্রুপ পর্ব থেকেই ব্রাজিলের সঙ্গে বিদায় নিয়েছে জার্মানি, ইতালি ও অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডা।

এরপর শেষ ষোল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এই প্রথম তারা এত দ্রুত বিশ্বকাপ থেকে ছিটকে গেল! অপরদিকে প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ ষোলতে নাম লিখিয়েছে দক্ষিণ আফ্রিকা, জ্যামাইকা এবং মরক্কো। আর প্রথমবারের মতো টুর্নামেন্টে এসেই কোয়ার্টার ফাইনাল খেলেছে কলম্বিয়া।

অবশ্য শেষ পর্যন্ত টুর্নামেন্টের ফাইনালে শীর্ষস্থানীয় দুটি দলই প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। আর এই দুটি দল ফাইনালের আগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে ইংল্যান্ডের মেয়েরা জয় পায় ২-১ গোলে।

You might also like!