
কলকাতা, ২৬ আগস্ট : আগামীকাল ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জন্মদিন। ১৮৬৯ সালের ২৭ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ভারতে ক্লাব ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ প্রথম ফুটবল ক্লাব 'বয়েজ ক্লাব' প্রতিষ্ঠা করে ব্রিটিশদের সঙ্গে ফুটবল খেলায় শোভাবাজার ক্লাবের হয়ে প্রথম 'ফ্রেন্ডস কাপ' জয় করেন।পরবর্তীকালে তার হাত ধরেই রাগবি, হকি, টেনিস,হকি, ক্রিকেট ইত্যাদি খেলাও প্রচলন হয়। ভারতে বিদেশি খেলার পাশাপাশি তিনি দেশীয় খেলা গুলিতেও যুবসমাজকে উৎসাহিত করেছিলেন। পরাধীন ভারতের যুবকদের খেলার মাধ্যমে শারীরিকও মানসিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে নিরন্তর সচেষ্ট ছিলেন।
দীর্ঘ ২৫ বছর ভারতীয় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। হয়েছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি জেনারেলও। ফুটবলের পাশাপাশি নগেন্দ্র প্রসাদ ছিলেন একজন অ্যাটর্নি জেনারেলও। শেক্সপিয়ারের নাটক 'ক্যাম্পেস্ট' ও 'মার্চেন্ট অফ ভ্যানিশ'অনুবাদ করে ছিলেন ভারতীয় ফুটবলের এই জনক।
তার জীবন অবলম্বনে বাংলা চলচ্চিত্র গোলন্দাজ নির্মাণ করেছেন পরিচালক ধ্রুব ব্যানার্জী। যা মুক্তি পেয়েছে ১০ অক্টোবর ২০২১ ইংরেজি। এই ছবিতে নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব।
নগেন্দ্র প্রসাদ চলে গেছেন ১৯৪০ সালের ১৭ই জানুয়ারি।১৯৭৭ সালে নগেন্দ্র প্রসাদের সম্মানার্থে ভারতীয় ফুটবলে শতবর্ষর্পুর্তি উদযাপন হয়। এর বেশি আমরা ফুটবলের জনককে নিয়ে বেশি কিছু করতে পারিনি!
