Game

3 years ago

Womens premior league 2023 : শনিবার শুরু উইমেন্স প্রিমিয়র লিগ প্রথম ম্যাচে নজরে দুই দলের একাদশ

Gujarat Giants vs Mumbai Indians Women
Gujarat Giants vs Mumbai Indians Women

 

মুম্বই, ৪ মার্চ  : দীর্ঘ ৫ বছরের নানান পরিকল্পনার পর অবশেষে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়র লিগ। আজ ডিওয়াইপাটিল স্পোর্টস অ্যাকাডেমির স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট জায়েন্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স উইমেন। আজকের ম্যাচ একদিক থেকে আদানি বনাম আম্বানির দ্বৈরথও বটে। অবশ্যই ক্রিকেটের ময়দানে ৷ এটি গুজরাট জায়েন্টসের হোম ম্যাচ। কমলা ব্রিগেডের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান উইকেট-কিপার ব্যাটার বেথ মুনি। আর তাঁর বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের ব্লু ব্রিগেডকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

আজ প্রথম ম্যাচে আশা করা হচ্ছে, দর্শকদের ঢল নামবে ৷ আয়োজকদের তরফে জানানো হয়েছে, টিকিট ভালোই বিক্রি হয়েছে ৷ এটি টুর্নামেন্টের প্রথম বছর ৷ ভারতীয় তারকা ক্রিকেটারদের সঙ্গে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও দেখা যাবে। যদিও কোন দল, কতটা শক্তিশালী তা বোঝা যাবে ৫ দলের প্রথম ম্যাচের শেষে।

দল হিসেবে প্রস্তুতিতে খামতি রাখছেন না হরমনপ্রীত এবং বেথ মুনিরা ৷ হেড কোচ শার্লট এডওয়ার্ডসের নজরদারিতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছেন হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স উইমেন। অন্যদিকে, গুজরাট জায়েন্টসের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ ৷ তবে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে, সেদিকে নজর থাকবে সকলের।


You might also like!