
বার্সিলোনা, ২৮ অক্টোবর : আজ রাতে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টায় অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার এই ম্যাচ শুরু হচ্ছে। মেসি-রোনাল্ডো এবার না থাকায় সেই উত্তাপ নেই এল ক্লাসিকোতে। তবুও লড়াইটা যে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরতে চলেছেন লেভানডোভস্কি-ডি ইয়ংরা। অন্যদিকে, শঙ্কা থাকলেও শুরু থেকেই রিয়ালের হয়ে খেলবেন জুড বেলিংহ্যাম। উল্লেখ্য, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ দেখায় ৪ বারই জিতেছে বার্সেলোনা।
