
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতায় প্রথম আইএসএল ডার্বি। আর টান টান উত্তেজক ম্যাচে শেষ হাসি মনবীর, বুমসদের। ২-০ ব্যাবধানে ম্যাচ জিতে নিলো সবুজ-মেরুণ শিবির। ৬২ হাজার দর্শকের সামনে গত ছটা ডার্বির ফলাফল অপরিবর্তিত রাখলো মোহনবাগান দল। খেলার দ্বিতীয়ার্ধে বলা যায় ইস্ট বেঙ্গলের গোলরক্ষক কমলজিতের ভুলেই প্রথম গোল আসে হুগো বুমোসের পা থেকে। ম্যাচের ৫৬ মিনিটে বুমোসের জোরালো শট আটকাতে অক্ষম হন কমলজিত, তার হাত ফস্কে জালে জড়িয়ে যায় বল। তার কিছুক্ষণ পরে মনবীর লাল-হলুদের জালে বল জড়িয়ে দেন। বুমোস, মনবীরদের আক্রমণ প্রতিহত করতে দিশেহারা লাল-হলুদের রক্ষণভাগ। এরপর আর ম্যাচে ফিরে আসার সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। বেশ কিছু আক্রমণ করে তবে সঙ্গবদ্ধ হয়ে গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল দল। খেলার প্রথমার্ধে লড়াই ছিলো সেয়ানে সেয়ানে। কিন্তু দ্বিতীয়ার্ধে মোহনবাগানের দাপুটে আক্রমণাত্মক সত্ত্বায় তাসের ঘরের মতন ভেঙ্গে পড়ল ইস্টবেঙ্গলের রক্ষণভাগ।
