Game

3 years ago

Jason Cummins : কলকাতার মতো এত আবেগপ্রবণ সমর্থক কোথাও নেই !

Jason Cummins
Jason Cummins

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলেছেন । বিভিন্ন দেশে, শহরে খেলেছেন । কিন্তু, কলকাতার মতো ভালবাসা কোথাও পাননি । এমনটাই জানাচ্ছেন অজি বিশ্বকাপার তথা মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার জেসন কামিন্স । তাঁর কথায়, কলকাতার সমর্থকদের মধ্যে আলাদাই একটা উন্মাদনা আছে, আবেগও যেন অন্য পর্যায়ে ।

ইন্ডিয়ান সুপার লিগের ইউটিউব চ্যানেলে কামিন্স বলেন, "আগেও অনেক বড় ক্লাবে খেলেছি, সেখানকার আবেগপ্রবণ সমর্থকদের দেখেছি। কিন্তু কলকাতার মতো এত আবেগপ্রবণ সমর্থক আর কোথাও দেখিনি! ওরা অক্লান্ত। হোটেলে, শপিং মলে বা রাস্তায়, প্রত্যেকেই ফুটবল অন্তপ্রাণ । ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে সবাই সমর্থক ! সকলে ফুটবল নিয়ে আলোচনা করছে, ম্যাচ নিয়ে কথা বলছে । দারুণ এক অভিজ্ঞতা । "

You might also like!