Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

WTC25 Final: বুধবার শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা

ICC WTC Final 2025, AUS vs SA Match
ICC WTC Final 2025, AUS vs SA Match

 

লন্ডন, ১১ জুন :বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসে লাল বলের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১৯ সালে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে।১৯২১ সালে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল। এবার তারা প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপার সামনে দাঁড়িয়ে।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩-২৪ চক্রে শেষ সাতটি টেস্ট জিতে অবিশ্বাস্যভাবে পয়েন্টস টেবিলের শীর্ষে উঠে যায়। ফলে লড়াইয়ে থাকা চারটি দলকে টপকে শীর্ষ দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে এসেছে।

প্রাইজমানি: আগের দুই আসরের তুলনায় এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বেড়েছে প্রায় দ্বিগুণ। গত দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (১৯ কোটি ৫৫ লাখ টাকারও বেশি), কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৬ মিলিয়ন ডলারে (প্রায় ৪৪ কোটি টাকা)। আর রানার্সআপ দলেরও আয় বাড়ছে। গত দুই আসরে রানার্স আপ দল পেয়েছিল ৮ লাখ ডলার (৯কোটি ৭৭লাখ টাকা),এবার বেড়ে হয়েছে ২.১ মিলিয়ন ডলারে (২৫ কোটি ৬৬ লাখ টাকারও বেশি।)

ফাইনাল ড্র, টাই কিংবা পরিত্যক্ত হলে কী হবে?

কোনও কারণে যদি ফাইনাল ম্যাচটি ড্র বা টাই হয়, কিংবা কোনও কারণে শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত হয়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে এবং ট্রফি ও প্রাইজমানি ভাগাভাগি করে নেবে দুই দল। তবে ড্রয়ের সম্ভাবনা কমাতে রিজার্ভ ডে হিসেবে অতিরিক্ত একদিন খেলার সুযোগ রাখা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস কী বলেছে?

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী টেস্টের প্রথমদিন আকাশ মেঘলা থাকতে পারে এবং দ্বিতীয় দিনে সামান্য বৃষ্টিও হতে পারে। তবে টেস্টের শেষ তিনদিনের আবহাওয়া খেলার জন্য বেশ অনুকূল থাকবে বলে জানানো হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…