Game

2 years ago

ICC World Cup 2023 : ওয়ার্ল্ড কাপ ট্রফির সঙ্গে শাহরুখ, আইসিসি-র শেয়ার করা ছবি মুহূর্তে ভাইরাল

The picture shared by Shah Rukh with the World Cup trophy
The picture shared by Shah Rukh with the World Cup trophy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ ( ICC World Cup 2023) । দেশের মাটিতেই খেলা, তাই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে । এরই মধ্যে ভাইরাল হল একটি ছবি । যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । আসলে ভাইরাল হওয়া ছবিতে ওয়ার্ল্ড কাপের সঙ্গে দেখা গিয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan) । আইসিসি-র তরফ থেকেই ছবিটি শেয়ার করা হয় তাদের টুইটার হ্যান্ডেলে ।

ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখকে বিশ্বকাপ ট্রফির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে । ক্যাপশনে লেখা, "কিং খান..#CWC23" । ব্যাস এটুকুই । এর থেকে বেশি কিছু খোলসা করে বলা হয়নি । ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।নেটিজেনদের একাংশ মনে করছে, বড়সড় সারপ্রাইজ আসতে চলেছে, তারই ঝলক দেখালো আইসিসি । অনেকের মতে, বিশ্বকাপের আগে শাহরুখের ব্র‍্যান্ড কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রচার করবে আইসিসি । সে কারণ যাই হোক, কিন্তু, ওয়ার্ল্ড কাপের সঙ্গে শাহরুখের এই ছবি বিশ্বকাপের উত্তেজনার পারদকে আরও দ্বিগুণ করে দিল ।

উল্লেখ্য, ২৬ জুন আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয় । পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রফিটিকে লঞ্চ করা হয় । সেই ট্রফিটি আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে ।এখন বিশ্ব সফরে রয়েছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটি । মোট ১৮ টি দেশ ভ্রমণ করবে ট্রফিটি ।

You might also like!