Game

1 hour ago

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিষিদ্ধ হল ২০১০ সালের সেই ভুভুজেলা

Vuvuzelas not allowed at WC
Vuvuzelas not allowed at WC

 

কলকাতা, ৬ জুন : মনে পড়ছে দক্ষিণ আফ্রিকা ২০১০ সালের বিশ্বকাপে সেই কানে তালা লাগানো বাঁশির শব্দ 'ভুভুজেলা'। হ্যাঁ, অবশ্যই মনে আছে ফুটবল প্রেমীদের। এখনও ফুটবলপ্রেমীরা ভুলে যায় নি। আজও মনে দাগ কেটে আছে। সেই ভুভুজেলার বাশির শব্দ একদিকে দর্শকদের আনন্দ দিলেও অন্যদিকে আশপাশের মানুষের জন্য তা ছিল চরম বিরক্তির কারণ। সেই টুর্নামেন্টে স্টেডিয়াম জুড়ে ভুভুজেলার বিকট শব্দ খেলোয়াড়, কোচ এবং রেফারিদের জন্য বড় সমস্যার সৃষ্টি করেছিল। আর পরে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল।

এবার আসন্ন আমেরিকা-কানাডা-মেক্সিকো বিশ্বকাপকে সামনে রেখে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ভুভুজেলা সহ যেকোনও ধরনের অতিরিক্ত শব্দ তৈরি করে এমন যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে এবারের বিশ্ব কাপে। পাশাপাশি লেজার লাইট ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিশ্ব কাপে।

শুধু তাই নয়, এবার বিশ্ব কাপে দর্শকদের পোশাক ও আচরণ নিয়েও কঠোর নির্দেশনাও জারি করেছে ফিফা। শরীর রং করা বা ট্যাটুকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। স্টেডিয়ামে নগ্নভাবে প্রবেশ, অশালীন আচরণ বা শরীর প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জলের বোতল নিয়েও আ ঢ়স্টেডিয়ামে প্রবেশের অনুমতি এবার থাকছে না। এইসব নিয়ম ভাঙলে দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হবে।

You might also like!