Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

The atmosphere in England is worrying the Indian captain: টেস্ট চ্যাম্পিয়নশিপ : ইংল্যান্ডের পরিবেশ ভাবাচ্ছে ভারত অধিনায়ককে

Rohit Sharma (File Picture)
Rohit Sharma (File Picture)

 

লন্ডন, ৬ জুন: আগামীকাল থেকে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু। লড়াইয়ে মুখোমুখি আইসিসি র‌্যাঙ্কিয়ে প্রথম দুটি দল ভারত-অস্টেলিয়া। এবার ম্যাচ জিতে ভারত আইসিসি খেতাব জয়ের দীর্ঘ খরা কাটাতে বদ্ধপরিকর। কিন্তু ম্যাচের আগে ভারত অধিনায়ক ইংল্যান্ডের পরিবেশ নিয়ে খানিকটা উদ্বেগে।

ভারত অধিনায়কের মতে, ইংল্যান্ডের পরিবেশে সবসময়ই ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। এনিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ইংল্যান্ডের পরিবেশ সাধারণত ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এখানে আবহাওয়া সবসময়ই বদলাতে থাকে, তাই ব্যাটাররা কখনই সেট হয় না। বোলারদের বিরুদ্ধে ঠিক কোন সময়ে আক্রমণ করা উচিত, সেটা জানাটা ভীষণ জরুরি। এই মাঠের উইকেটটা ব্যাটিংয়ের জন্য অবশ্যই সেরা। তবে টেস্ট ক্রিকেট তো সবসময়ই অধিনায়ক হিসাবে আপনাকে চ্যালেঞ্জ করে। তাই তো টেস্ট ক্রিকেট সকলেই খেলার জন্য মুখিয়ে থাকে।'


You might also like!