Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup 2024 : দ্রাবিড়কেই চেয়েছিলেন রোহিত, কিন্তু অনুরোধ রাখেননি কোচ, কী বললেন অধিনায়ক ?

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টি২০ বিশ্বকাপই কোচ হিসেবে তাঁর শেষ ম্যাচ । সোমবারই তা স্পষ্ট করে দিয়েছেন রাহুল দ্রাবিড় । কিন্তু, রোহিত শর্মা চেয়েছিলেন,কোচ হিসেবে থেকে যান রাহুল । অনুরোধও করেছিলেন । কিন্তু, রাজি হননি রাহুল দ্রাবিড় । আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করে ভারতীয় দল সমৃদ্ধ হয়েছে । তাঁর সঙ্গে কাজ করার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন । এমনটাই মত রোহিতের । অধিনায়ক বলেন, 'আমি কোচকে থেকে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করেছিলাম । তবে ওঁরও অনেক বিষয় রয়েছে যেগুলোর খেয়াল রাখতে হবে । ব্যক্তিগত ভাবে কোচের সঙ্গে সময়টা উপভোগ করেছি ।'

রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল । সাংবাদিক বৈঠকে সেই দিনগুলিরও স্মৃতিচারণ করেছেন রোহিত । কোচের কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি । রোহিত আরও বলেন, 'ওঁর সঙ্গে কাজ করার প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি । আমাদের মতামত উনি সহজেই মেনে নিয়েছেন। এটাই বড় পার্থক্য। উনি আসার পর যেখানেই খেলেছি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি ।'


You might also like!