
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড ক্রিকেট দল। ব্রিটিশদের ৬ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড আটকে যায় ৬ উইকেটে ১৫৯ রানে। গ্লেন ফিলিপস ৬২ ও কেন উইলিয়ামসন ৪০ রান করেন। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও স্যাম কারান।
নিউজ়িল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকায় দু’নম্বরে ইংল্যান্ড। চার ম্যাচের মধ্যে দু’টিতে জিতেছেন তাঁরা। বাটলারদের পয়েন্ট ৫। নেট রানরেট ০.৫৪৭।
অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে নিউজ়িল্যান্ড। চার ম্যাচ খেলে কেন উইলিয়ামসনদের পয়েন্ট ৫। তাঁদের নেট রানরেট ২.২৩৩।
তবে ইংল্যান্ডের জয়ে স্বভবতই চাপ আরও বেড়েছে অস্ট্রেলিয়ার উপর, নিজের দেশে আয়োজিত বিশ্বকাপে চার ম্যাচের পরে খুব একটা ভাল জায়গায় নেই অস্ট্রেলিয়া। নিউজ়িল্যান্ডের কাছে হার ও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়ার পয়েন্ট ৫। নেট রানরেটে পিছিয়ে তারা। ফিঞ্চদের নেট রানরেট -০.৩০৪।
এখন প্রশ্ন তবে কী বিশ্বকাপের আয়োজক দেশ এই মহারনের আসর থেকে বিদায় নিতে চলেছে না কী কোনো মিরাকেল ঘটবে!
